চলতি বছরেই আসছে মেট-৩০

২৬ জুলাই, ২০১৯ ১৮:২৮  
চলতি বছরের শেষ দিকে বাজারে আসছে হুয়াওয়ের নতুন মেট ফ্ল্যাগশিপ সিরিজের ফোন।  হুয়াওয়ে পি-৩০ এবং পি-৩০প্রো’র পরে এবার স্মার্টফোনের বাজার কাঁপাতে মেট-৩০ সিরিজের ডুয়াল মাস্টার ক্যামেরা সলুশন স্মার্টফোন বাজারের ছাড়ার ঘোষণা দিয়েছে  চীনা টেক জায়ান্ট। হার্ডওয়্যার ফোনের কার্যক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে নিউ জেনারেশনের কিরিন ৯৮৫ এসওসি প্রসেসর। আর নেটওয়ার্কিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ৪জি চিপসেট। তবে হুয়াওয়ে বলছে, ৫জি নেটওয়ার্কের মতই কার্যসম্পাদন করতে পারবে এটি। ক্যামেরা ফোনটির হাইপার বলিক নচের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে ফুল ডিসপ্লে স্মার্টফোন। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে সনির ‘এইএমক্স-৬০০’ সিরিজের হাই কোয়ালিটির ক্যামেরা সেন্সর। আর ক্যামেরা লেন্সে থাকছে ৪০ মেগাপিক্সেল সেন্সর। ব্যাটারি পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করতে ৪২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৫৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ফোনটির বাজারমূল্য এখনো নির্ধারণ করেনি হুয়াওয়ে।